দিনাজপুরে বাসচাপায় এক পরিবারের ৫ জনের মৃত্যু

দিনাজপুরে বাসচাপায় এক পরিবারের ৫ জনের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

দিনাজপুরের কাহারোল উপজেলায় মিনিবাসের চাপায় ইজিবাইকে থাকা একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার দিনাজপুর-দশমাইল মহাসড়কের নশিপুর গম গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, বিকাল ৩টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নসিপুর গম গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি ইজিবাইককে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে দুমড়ে-মুচড়ে ইজিবাইকে থাকা একই পরিবারের পাঁচজনের ঘটনাস্থলে মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad