বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতারা।
রোববার সন্ধ্যায় ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসেনর গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দলটির মিডিয়া সেলের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য কবি আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, কেএম মহসীন, জাহিদুল ইসলাম রনি এবং প্রেসক্লাবের স্থায়ী সদস্য আতিকুর রহমান রুমন।


