তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়ন জমা

তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়ন জমা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা–১৭ আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সোমবার বেলা ১১ টার দিকে ঢাকার সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কাছে তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপি ঢাকা উত্তরের আহ্বায়ক আমিনুল হকসহ দলটির বেশ কয়েকজন নেতা এই মনোনয়নপত্র জমা দিতে যান।

এর আগে রোববার বেলা ১১টা ১০ মিনিটে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

আরও পড়ুন: তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকেই লড়বেন
মনোনয়নপত্র জমার শেষ দিন, টিপসই দিলেন খালেদা জিয়া

আরও পড়ুন

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের ব্রিফ করেন আব্দুস সালাম।

তিনি বলেন, ‘আমরা আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা-১৭ নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দিতে এসেছি। আমি তার প্রধান নির্বাচনী এজেন্ট ও প্রধান সমন্বয়কারী হিসেবে এবং আমার সাথে সহকারী সমন্বয়কারী ডক্টর ডোনার ও ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক আমিনুল হকসহ মোট পাঁচজন এখানে উপস্থিত হয়েছি।’

আগামী নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হবে এমন প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা আশা করি, আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে ঢাকা-১৭ এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের নেতার পক্ষে ভোট দেবেন।’

‘দেশের মানুষ দীর্ঘ সময় ধরে একটি ভোটের জন্য অপেক্ষা করছে। বিশেষ করে নতুন প্রজন্ম, যারা গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি, আমরা আশা করি তারা এবার ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে তাদের রায় দেবে।’

জনগণের দাবির পরিপ্রেক্ষিতেই দল তারেক রহমানকে এই আসন থেকে মনোনয়ন দিয়েছে বলেও জানান আব্দুস সালাম।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad