তারেক রহমানের অপেক্ষায় খুলনার সমর্থকরা

তারেক রহমানের অপেক্ষায় খুলনার সমর্থকরা
তারেক রহমানের জন্য অপেক্ষা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

২২ বছর পর খুলনায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে জনসমাবেশ করছেন তিনি।

খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে সোমবার বেলা ১২টায় ভাষণ দিবেন তিনি। খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৪টি আসনের ধানের শীষের প্রার্থীরা উপস্থিত থাকবেন। সমাবেশের আয়োজক খুলনা জেলা ও মহানগর বিএনপি জানিয়েছে, সমাবেশে ১৭ লাখ লোকের সমাগম ঘটবে।

এরই মধ্যে সমাবেশ স্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। দলে দলে আসছেন অনেকে। কারও হাতে জাতীয পতাকা আবার কারও হাতে দলীয় পতাকা।

খুলনার জনসভা শেষ করে তিনি যাবেন যশোরে। সেখান থেকে রাতেই গুলশানের বাসায় ফিরবেন তারেক রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad