টসের সময় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, ২৬০ করতে পারলেই জমে যাবে ম্যাচ। রোববার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে তানজিদ হাসান তামিমের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে পুরো ৫০ ওভার ব্যাট করে ৫ উইকেট ২৯০ রান করেছে বাংলাদেশ।
১-১ সমতায় থাকা এই সিরিজের শেষ ওয়ানডেটা পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তাই শুরু থেকেই আগ্রাসী ব্যাট করেন তানজিদ। ৯৮ বলে সেঞ্চুরি ছুয়ে ইনিংস টেনেছেন ১০৭ রান পর্যন্ত। এর সাথে তাওহিদ হৃদয়ের ৪৮ রানের ইনিংসে ভর করে ২৯০ পেরোয় বাংলাদেশ।
বিস্তারিত আসছে…


