তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, সতর্ক করল মন্ত্রণালয়

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, সতর্ক করল মন্ত্রণালয়
Advertisement
Advertisement

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালিত হচ্ছে বলে সতর্ক করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, এসব ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে মন্ত্রীর অনুমোদনহীন বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য ও বিভিন্ন ধরনের কনটেন্ট প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও নীতিবিরোধী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নিজ নামে কেবল একটি ভেরিফায়েড (ব্লু ব্যাজ) ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এর বাইরে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা বা অনুমোদন নেই।

মন্ত্রণালয় সর্বসাধারণকে এসব ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রচারিত তথ্য বা কনটেন্টে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট ও পেজের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad