ঢাবিতে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

ঢাবিতে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
শনিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্ল্যান্ট টিস্যু কালচার ও বায়োটেকনোলজিবিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপউপচার্য (শিক্ষা) মামুন আহমেদ।

বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর টিস্যু কালচার অ্যান্ড বায়োটেকনোলজি (বিএপিটিসিঅ্যান্ডবি) যৌথভাবে সম্মেলনটির আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএপিটিসিঅ্যান্ডবি’র সভাপতি রাখহরি সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক মো. ছগীর আহমেদ এবং জীববিজ্ঞান অনুষদের ডিন মো. এনামুল হক।

আরও পড়ুন

অতিথি ছিলেন এসিআই পিএলসি’র গ্রুপ অ্যাডভাইজার এফ. এইচ. আনসারি।

প্রধান অতিথির বক্তব্যে মামুন আহমেদ খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট বায়োটেকনোলজির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘শিক্ষা ও গবেষণার উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যা গবেষকদের ডেটা-চালিত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।’

সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় আড়াইশ বিজ্ঞানী ও গবেষক অংশগ্রহণ করছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad