ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত এনজিও কর্মী সুমন সরদার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঘন কুয়াশার কবলে পড়ে ঢাকা-বরিশাল মহাসড়কে গাড়িচাপা পড়ে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। রোববার ভোরের দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সুমন সরদার (৩১)। তিনি শরীয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের তাজুল ইসলামের ছেলে এবং শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অর্গানাইজার হিসেবে রাজৈর শাখায় কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ ও সহকর্মীরা জানায়, সকালে শরীয়তপুরের বাসা থেকে মোটরসাইকেলে মাদারীপুরের রাজৈর ফিরছিলেন সুমন। পথে সমাদ্দার নামক স্থানে পৌঁছালে ঘন কুয়াশার কারণে গাড়িচাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

এ সময় বরিশাল থেকে ঢাকাগামী হাইওয়ে পুলিশের একটি টিম তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় ঘাতক গাড়িটিকে শনাক্ত করা যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad