চট্টগ্রাম-১০ আসনে ৫ জনের মনোনয়নপত্র বাতিল

চট্টগ্রাম-১০ আসনে ৫ জনের মনোনয়নপত্র বাতিল
প্রুতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী-খুলশি) আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ১১ প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন।

আসনটিতে প্রার্থিতা বৈধ হয়েছে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান ও জামায়াতের প্রার্থী সামসুজ্জামান হেলালীর। রোববার দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রার্থিতা যাচাইয়ের সময় এসব সিদ্ধান্ত জানানো হয়।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে হলফনামায় স্বাক্ষর না থাকায় বাতিল হয় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আলী ওসমানের। জামানতের টাকা না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল হয় বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী ওসমান গণির৷ ইনকাম ট্যাক্স জটিলতায় বাতিল হয় জাতীয় পার্টির প্রার্থী মুহাম্মদ এমদাদের৷ এ ছাড়া এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় দুই স্বতন্ত্র প্রার্থী ওমর ইউসুফ খাঁন ও মোহাম্মদ আরমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ তারিখ পর্যন্ত আপিল করতে পারবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad