ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ ঝুম বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন এলাকায় এ বৃষ্টি দেখা যায়।
শুক্রবার সন্ধ্যা ৭টার পর ঢাকার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। পরে যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড, গুলশান, ভাটারা, শাহবাগ ও বাংলামোটর এলাকায় ঝুম বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির খবর পাওয়া যায়।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানেও শিলাবৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
সারা দিন রোজা রাখার পর এই বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। তাপমাত্রা কমে যাওয়ায় মানুষের মাঝে স্বস্তি দেখা গেছে।
এর আগে, এদিন আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি)।
সংস্থাটি জানায়, শুক্রবার রাত থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ সক্রিয় হতে পারে।


