ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৫৮০

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৫৮০
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে সারা দেশে নতুন করে ৫৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন আরও তিনজন।

আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৫১৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা বিভাগ ও সিলেট বিভাগে একজন করে রয়েছেন। অন্যদিকে, এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪১৩ জন রোগী।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের উপাত্ত অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এলাকাভিত্তিক আক্রান্তের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) সর্বোচ্চ ১২৫ জন, বরিশাল বিভাগে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮ জন, খুলনা বিভাগে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, রংপুর বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ২২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ জন এবং সিলেট বিভাগে দুইজন রোগী ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৮৪ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৯ জন।

এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৩৪৪ জন এবং বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৮১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তের মধ্যে পুরুষের হার বেশি হলেও (৬১ দশমকি ৪ শতাংশ) নারীদের মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বেশি (৬২ দশমিক ৭ শতাংশ) ।

এ ছাড়া ১৬ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীরাই ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। জুলাই মাসে প্রাদুর্ভাব তীব্র আকার ধারণ করায় এক মাসেই ৯ হাজার ২০৬ জন আক্রান্ত হন এবং ৩৬ জনের মৃত্যু হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad