রাঙামাটির লংগদু উপজেলায় ডিজেএফআই পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
রোববার রাত ৮টার দিকে উপজেলার বাইট্টাপাড়া এলাকা থেকে আটক করা হয়। পরে লংগদু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককরা হলেন ইকরাম হোসেন, আরিফুল ইসলাম রাজু, ও শাহজাহান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাইট্টাপাড়া এলাকায় এক সেগুনবাগানে বসা জুয়ার আসরে জুয়াড়িদেরকে আটকে করে নিজেদের ডিজিএফআই পরিচয় দিয়ে নগদ অর্থ ও মোবাইল হাতিয়ে নেয়।
পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে হস্তান্তর করে।
লংগদু থানার উপপরিদর্শক (তদন্ত) স্বরজিৎ দে জানান, আইনি প্রক্রিয়া চলছে। আগামীকাল আসামিদের আদালতে পাঠানো হবে।


