শেরপুরে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার, আটক ১

শেরপুরে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার, আটক ১
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

শেরপুরের শ্রীবরদীতে একটি পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের নলিয়ারপাড় এলাকার স্থানীয় হাশেম মিয়ার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তার এক বন্ধুকে আটক করেছে পুলিশ।

নিহত কালু মিয়া (২০) উপজেলার কুড়িকাহনিয়া দক্ষিণপাড়া এলাকার মন্টু মিয়ার ছেলে। আটক বাদশা মিয়া একই এলাকার কমল মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কালু মিয়া গত শনিবার রাতে বন্ধু বাদশা মিয়ার সঙ্গে মাছ ধরতে যায়। একদিন পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন সকালে বাদশা মিয়াকে সঙ্গে নিয়েই তাকে খোঁজাখুঁজি শুরু করে।

আরও পড়ুন

এক পর্যায়ে রাস্তার পাশে পুকুরের কিনারায় কালুর মাথার কিছু অংশ দেখতে পায় বন্ধু বাদশা মিয়া। পরে এলাকাবাসী ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবি, কালু মিয়াকে হত্যা করা হয়েছে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বন্ধু বাদশাকে আটকে রেখে পুলিশে দেয় এলাকাবাসী।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে আছে এবং তদন্ত কার্যক্রম চলছে। এটি হত্যাকাণ্ড কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad