রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৯৭৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রোববার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে চারটি বাস, দুটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ মোট ৬২টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে চারটি বাস, তিনটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, চারটি সিএনজি ও ১৬টি মোটরসাইকেলসহ মোট ৩৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০টি বাস, চারটি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ২৩টি মোটরসাইকেলসহ মোট ৬৩টি মামলা করা হয়। ট্রাফিক-ওয়ারী বিভাগে আটটি বাস, আটটি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, তিনটি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ মোট ৬০টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে একটি বাস, একটি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, সাতটি সিএনজি ও ১৮টি মোটরসাইকেলসহ মোট ৪৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫টি বাস, ১১টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ১৫২টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৩৪২টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪টি বাস, ১৩টি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ৪১টি সিএনজি ও ৬৩টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১১টি বাস, একটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, সাতটি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা করা হয়েছে।
এছাড়া অভিযানের সময় ৩৭৫টি গাড়ি ডাম্পিং এবং ২২০টি গাড়ি রেকার করা হয়েছে।


