ঝিনাইদহে আবাসন পল্লী থেকে ১১টি ককটেল উদ্ধার

ঝিনাইদহে আবাসন পল্লী থেকে ১১টি ককটেল উদ্ধার
ঝিনাইদহে আবাসন পল্লী থেকে উদ্ধার ১১ ককটেল। ছবি:টাইমস
Advertisement
Advertisement

ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের ঝিনুকমালা আবাসন প্রকল্পের মসজিদ সংলগ্ন কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে উদ্ধারকৃত ককটেলগুলো ঝিনাইদহ সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

স্থানীয়রা জানায়, ওই আবাসনের মসজিদের পাশে কলাবাগানে একটি বাজারের ব্যাগ দেখে সন্দেহ হয় তাদের। সঙ্গে সঙ্গেই যৌথ বাহিনীকে খবর দিলে, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ওই ব্যাগ থেকে ১১টি ককটেল উদ্ধার করেন।

ঝিনাইদহ থানা পুলিশের উপ-পরিদর্শক মনোজ কুমার ঘোষ জানান, ঝিনুকমালা আবাসন এলাকা থেকে উদ্ধার করা ১১ ককটেলের ৫টি লাল স্কচটেপ এবং ও ৬টি কালো স্কচটেপ দিয়ে মোড়ানো।

একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad