জ্বালানি সাশ্রয়ের জন্য বিশ্ববিদ্যালয় বাদে মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস নেওয়ার পাশাপাশি অনলাইনেও ক্লাসের কথা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তবে মন্ত্রিসভায় আলোচনা করে সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ পরিস্থিতিতে প্রায় সারা বিশ্ব জ্বালানি সংকটে পড়েছে। তাই জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস এড়িয়ে অনলাইনে পাঠদান চালুর বিষয়টি ভাবছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রসঙ্গত, রমজান ও ঈদের ছুটি শেষে রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে।


