জ্বালানি সরবরাহে নজরদারি জোরদার, সারা দেশে ভিজিল্যান্স টিম গঠন

জ্বালানি সরবরাহে নজরদারি জোরদার, সারা দেশে ভিজিল্যান্স টিম গঠন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

দেশব্যাপী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুতদারি প্রতিরোধে নতুন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, দেশের সব জেলায় ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এসব টিম নিয়মিতভাবে বাজার পরিস্থিতি তদারকি করবে।

বিভাগটি আরও জানায়, অবৈধ মজুত বা অনিয়ম সংক্রান্ত তথ্য প্রদানকারীদের জন্য শিগগিরই পুরস্কার ঘোষণা করা হবে। এ বিষয়ে সচেতন নাগরিকদের নির্দিষ্ট অভিযোগ বা পরামর্শ দিতে আহ্বান জানানো হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে চলমান অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। শুক্রবার দেশের ৬২টি জেলায় মোট ২৯৩টি অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে ৭৮টি মামলা দায়ের করা হয়েছে এবং সর্বমোট ৩ লাখ ১৫ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ঢাকার বিভিন্ন এলাকায় জ্বালানি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করছেন। শনিবারও ঢাকা ও আশপাশের এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বিভাগটি জনগণকে অনুরোধ করেছে, কোথাও কোনো অনিয়ম বা সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে দ্রুত ভিজিল্যান্স টিমের নির্ধারিত নম্বরে যোগাযোগ করতে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad