জেমস ও আলী আজমতের যৌথ কনসার্ট

জেমস ও আলী আজমতের যৌথ কনসার্ট
Advertisement
Advertisement

ব্যান্ড তারকা জেমসের মেহেরপুরের একটি কনসার্ট গত সপ্তাহে স্থানীয় প্রশাসনের অনুমতি না পাওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল। এর মধ্যেই জানা গেল তিনি নতুন একটি কনসার্ট করবেন ঢাকাতে। যেখানে তার সঙ্গে থাকছে পাকিস্তানি জুনুন ব্যান্ডের শিল্পী আলী আজমত।

১৪ নভেম্বর রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য কনসার্টটির আয়োজক অ্যাসেন বাজ।

১৯৯১ সালে প্রকাশ পায় সুফি ঘরানার ব্যান্ড জুনুনের প্রথম অ্যালবাম ‘জুনুন’। এরপর ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদি’-সহ মোট ৯টি অ্যালবাম প্রকাশ পেয়েছে ব্যান্ডটির। শুরু থেকেই জুনুনের সঙ্গে আছেন আলী আজমত। ব্যান্ডের পাশাপাশি তিনি এককভাবে গেয়েছেন বলিউডেও।

এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশে আসছেন আলী আজমত। তবে এবারই প্রথম আসছেন এককভাবে। সর্বশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট মাতিয়েছিলেন আলী আজমত।

এ বছরের ২ মে ঢাকার ইউনাইটেড কনভেনশনে আয়োজিত কনসার্টে পারফর্ম করার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমতের।

‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামে ওই কনসার্টের আয়োজন করেছিল অ্যাসেন বাজ। কিন্তু শেষ পর্যন্ত কনসার্টটি করা যায়নি। সে ঘটনার প্রায় পাঁচ মাস পর একই আয়োজকের কনসার্টে বাংলাদেশে গান শোনাতে আসছেন আলী আজমত। ১৪ নভেম্বর কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad