ক্যাম্পের বাইরে বসবাসকারী ১৩ রোহিঙ্গা ও ২ আশ্রয়দাতা আটক

ক্যাম্পের বাইরে বসবাসকারী ১৩ রোহিঙ্গা ও ২ আশ্রয়দাতা আটক
আটক করা রোহিঙ্গা। ছবি: র‌্যাব-১৫
Advertisement
Advertisement

উখিয়া-টেকনাফের ক্যাম্পের বাইরে এসে অবৈধভাবে লোকালয়ে বসবাস করা ১৩ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। ওই সময় তাদের আশ্রয়দাতা দুই বাংলাদেশিকেও আটক করা হয়।

সোমবার রাতে টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের ক কে পাড়ার আব্দুল্লাহ মানশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কক্সবাজারে দায়িত্বরত র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাব টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপনসূত্রে জানতে পারে কিছু রোহিঙ্গা অবৈধভাবে তাদের শরণার্থী ক্যাম্পের বাইরে অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে দলটি আব্দুল্লাহ ম্যানশনে বিশেষ অভিযান চালায়। অভিযানে ভবনে অবৈধ বসবাসকারী ১৩ রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা বাড়ির মালিক ও কেয়ারটেকারসহ দুইজনকে আটক করা হয়।

রোহিঙ্গাদের আশ্রয়দাতা দুইজন হলেন আব্দুল্লাহ মানশনের মালিক মৃত ওমর হামজার ছেলে আব্দুল্লাহ (২৭) ও একই এলাকার মৃত হাসান শরীফের ছেলে মো. ফাইয়াজ (৬৫)।

আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আ. ম. ফারুক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad