জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নৈতিকতা, পেশাগত দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, আচরণ ও শিষ্টাচার এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০০৮ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কনফারেন্স হলে আয়োজিত এ কর্মশালার তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কর্মশালায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোহাম্মদ রোকনুজ্জামান।
আলোচনায় বক্তারা বলেন, শিক্ষকতা একটি নৈতিক পেশা, যেখানে দায়িত্ববোধ, শৃঙ্খলা ও সততা বজায় রেখে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখতে হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রজাতন্ত্রের স্বার্থে নৈতিক মূল্যবোধে দৃঢ় থেকে পেশাগত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।


