প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে ‘অ্যাডমিশন ফেস্ট, সামার–২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য সহায়তা ও অনুপ্রেরণা দিতে মাসব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এই ফেস্টের উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপাচার্য মো. আব্দুল মান্নান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেস-এর ডিন আবুল কালাম এবং স্কুল অব ল’-এর ডিন মোহাম্মদ আজহারুল ইসলাম।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, প্রক্টর মো. আনিছুর রহমান, স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডমিন ডিরেক্টর আফরোজা হেলেন এবং অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের হেড জাহিদ হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবারের ‘অ্যাডমিশন ফেস্ট’ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক সুবিধার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উৎসব চলাকালীন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি ফি-তে ৭৫ শতাংশ ছাড় এবং টিউশন ফি-তে ১০ শতাংশ স্পেশাল স্কলারশিপসহ মেধার ভিত্তিতে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ পাবেন।
পাশাপাশি বিশেষ উপহার হিসেবে শিক্ষার্থীদের জন্য থাকছে বিশ্ববিদ্যালয়ের ফ্ল্যাগশিপ ব্যাগ, আকর্ষণীয় টি-শার্ট ও গ্র্যান্ড গিফট বক্স। পুরো মাসজুড়ে চলা এই উৎসবে শিক্ষার্থীরা সরাসরি অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক প্রয়োজনীয় কাউন্সেলিং এবং দিকনির্দেশনা গ্রহণ করতে পারবেন।
বিগত দুই দশকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি মানসম্মত উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আধুনিক ডিজিটালাইজড ক্লাসরুম, উন্নত ল্যাবরেটরি, উচ্চগতির ইন্টারনেট এবং সমৃদ্ধ লাইব্রেরি সুবিধার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানের দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গবেষণা ও কর্মমুখী শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে গত বাইশ বছর ধরে দেশি-বিদেশি শিক্ষার্থীদের কাছে প্রতিষ্ঠানটি অন্যতম পছন্দের স্থানে পরিণত হয়েছে।


