চট্টগ্রাম বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

চট্টগ্রাম বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
ফাইল ফটো
Advertisement
Advertisement

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ৫ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২৭ জুলাই থেকে।

বৃহস্পতিবার ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে সাংবাদিকদের একথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, শুরুতে যেসব পরীক্ষা পূর্বনির্ধারিত রয়েছে সেগুলো নেওয়া হবে। স্থগিত পরীক্ষাগুলোর রুটিন পরে দেওয়া হবে।

বন্যার কারণে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার এইচএসসি পরীক্ষা গত ৮ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।

আরও পড়ুন

গত ২ জুলাই শুরু হয় চলতি বছরের এইচএসসি পরীক্ষা। পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বন্যা, ভারি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে এবার চট্টগ্রামের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলের পরীক্ষাও পেছানোর দাবি উঠেছিল। এমনকি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলনও করেন শিক্ষার্থীরা।

পরে আবার বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করা হলো।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad