খালেদা জিয়ার মৃত্যুর পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
দুপুর ১২টায় প্রধান উপদেষ্টা সবার উদ্দেশে ভাষণ দেবেন। এ ভাষণ একযোগে প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।
এর আগে সকাল ১০টায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আহ্বান জানানো হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।
সভা শেষে বের হয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাকে তার জানাজা ও দাফনের বিষয়গুলো কো-অর্ডিনেট করতে বলার জন্য সভায় ডাকা হয়েছিল। প্রধান উপদেষ্টা দুপুরে ভাষণ দেবেন জাতির উদ্দেশে। পরে সাড়ে বারোটায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।’
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।


