পরিষ্কার-পরিচ্ছন্নতা যাচাইয়ে রাজধানীর উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার বিকালে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বার বার বলেছেন, তিনি রাজধানী ঢাকাকে ক্লিন সিটি হিসেবে দেখতে চান। সেজন্য সরেজমিনে ঘুরে দেখছেন।’
প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে আছেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম ও সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।
উপপ্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী বিকাল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে বেরিয়েছেন। নিজে গাড়ি চালাচ্ছেন। বিকাল ৬টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়ি শ্যামলী অতিক্রম করে।


