চূড়ান্ত অনুমোদন পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

চূড়ান্ত অনুমোদন পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
Advertisement
Advertisement

নতুন ব্যাংক হিসেবে চূড়ান্ত অনুমোদন পেয়েছে সম্মিলিত ইসলামি ব্যাংক পিএলসি।

রোববার বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বিশেষ বোর্ড সভায় নতুন এই ব্যাংকের অনুমোদন দেয় হয়।

ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে পুরোপুরি ব্যাংকিং কার্যক্রম চালু করবে নতুন ব্যাংকটি।

সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামি ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামি ব্যাংকের অন্তর্ভুক্ত হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

আরও পড়ুন

অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংক এই নতুন ব্যাংকের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক প্রক্রিয়া শুরু করেছে, যার মধ্যে রয়েছে মতিঝিল অফিসে ব্যাংকের নির্ধারিত হিসাব খোলার কাজ।

মতিঝিলের সেনা কল্যাণ ভবনে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ব্যাংকটির মোট পেইড-আপ ক্যাপিটালের পরিমাণ ৩৫ হাজার কোটি টাকা। আর সরকার এখানে দিচ্ছে ২০ হাজার কোটি টাকা।

প্রাথমিকভাবে নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে ৪০ হাজার কোটি টাকা। যেখানে বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার থেকে আসছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad