খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবিতে দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবিতে দোয়া মাহফিল
খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ দোয়া মাহফিল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকার এভারকেয়ার হাসপাতালের ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ)’ চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

রোববার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সমাজ ও দেশের প্রতি তার গুরুত্বপূর্ণ অবদান দল-মত নির্বিশেষে সর্বস্তরে স্বীকৃত। আজকের এই দোয়া মাহফিলে বিপুল মানুষের উপস্থিতি তার প্রতি মানুষের ভালোবাসারই প্রতিফলন।’

খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ দোয়া মাহফিল। ছবি: টাইমস

‘আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) অসুস্থ মানুষের খোঁজখবর নেওয়া, তাদের জন্য দোয়া করা এবং তাদের মনোবল বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। আমরা আজ সেই মহান উদ্দেশ্যেই একত্রিত হয়েছি। আমরা আন্তরিকভাবে দোয়া করি, খালেদা জিয়া যেনো দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং জনগণের কল্যাণে তার ভূমিকা পালনে পুনরায় সক্ষম হন’, যোগ করেন তিনি।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দীন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের শান্তি, সমৃদ্ধি এবং সকল অসুস্থ মানুষের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad