চুয়েটের পানি সংকট নিরসনে ওয়াসার এমডিকে চিঠি

চুয়েটের পানি সংকট নিরসনে ওয়াসার এমডিকে চিঠি
Advertisement
Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পানি সংকট নিরসনে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার পাঠানো ওই চিঠিতে ক্যাম্পাসে দ্রুত সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ক্যাম্পাসে কয়েকটি গভীর নলকূপ থাকলেও সেখান থেকে প্রয়োজনীয় পরিমাণ পানি পাওয়া যাচ্ছে না। ফলে আবাসিক হলসহ বিভিন্ন স্থাপনায় প্রায় সারা বছরই পানির সংকট লেগে থাকে। এতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিত্যদিনের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সেলিম মো. জানে আলম টাইমস অব বাংলাদেশকে বলেন, চুয়েট ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের পানি সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, চুয়েটে ওয়াসার পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাঙ্গুনিয়ায় অবস্থিত কর্ণফুলী পানি শোধনাগার থেকে পাইপলাইনের মাধ্যমে চুয়েট ক্যাম্পাসে পানি সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ওয়াসা কর্তৃপক্ষের এ উদ্যোগ বাস্তবায়িত হলে চুয়েটের দীর্ঘদিনের পানি সংকট অনেকাংশে দূর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad