চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গা সদর উপজেলায় পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে গড়াই টিপা ইউনিয়নের খাড়াগুদা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহত আক্কাস আলী (৪০) ঝিনাইদহ জেলার সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা মাঠপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন সন্ধ্যায় জীবননগর উপজেলার শিয়ালমারি পশু হাট থেকে পাওয়ার টিলারে গরু বোঝা করে বাড়ি ফেরার পথে খাড়াগুদা লিয়াকত আলীর বাড়ির সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে উল্টে যায়।

এ সময় গরু ব্যবসায়ী আক্কাস আলী নিহত তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুলতান মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad