শুক্রবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, আসছেন জুবাইদা

শুক্রবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, আসছেন জুবাইদা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া | ফাইল ছবি
Advertisement
Advertisement

কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে কিছুটা দেরি হওয়ায় রাতে লন্ডন রওনা দিতে পারছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার দিনের বেলা তাকে নিয়ে রওনা দেবে এয়ার অ্যাম্বুলেন্স।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘টাইমস অব বাংলাদেশ’কে জানিয়েছেন, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি কারণে ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে।

শুক্রবার সকালে বিমানটি ঢাকায় আসবে বলে আশা করা হচ্ছে। সে ক্ষেত্রে খালেদা জিয়াকে নিয়ে বিমানটি লন্ডনের পথে রওনা দিতে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা বাজতে পারে।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছানোর পর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বিমান বাহিনীর হেলিকপ্টারে বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে।

এর আগে, চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই গত ৮ জানুয়ারি লন্ডন যান খালেদা জিয়া।

আরও পড়ুন

এদিকে বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতে বাংলাদেশের উদ্দেশে রওনা দিচ্ছেন খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান।

দলটির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন ।

তিনি জানান, জুবাইদা রহমান বাংলাদেশ সময় রাত ১২টায় রওনা দিয়ে শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণের কথা।

অন্যদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে দেরি হলে তিনি এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে আবার লন্ডন যাওয়ার কথা রয়েছে।

তবে তিনি সময়মতো ঢাকায় আসতে না পারলে খালেদা জিয়াকে নিয়ে রওনা দেবে এয়ার অ্যাম্বুলেন্স।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad