বন্দর রক্ষার সংগ্রামে পুলিশি নির্যাতনে জাতীয় মুক্তি কাউন্সিলের নিন্দা

বন্দর রক্ষার সংগ্রামে পুলিশি নির্যাতনে জাতীয় মুক্তি কাউন্সিলের নিন্দা
Advertisement
Advertisement

দেশের ৩টি বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে বামপন্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল। বৃহস্পতিবার সংগঠনটির সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান জনগণের সভা সমাবেশ সংগঠন করা, মতপ্রকাশের যে স্বাধীনতা দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার তা কেড়ে নিতে উদ্যত হয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের কথা বলে অতীতে পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার বিদেশি কোম্পানির সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী ও অসম চুক্তি সম্পাদন করে দেশকে সাম্রাজ্যবাদী শৃঙ্খলে বন্দী করে গেছে।

বন্দর ব্যবস্থাপনা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রাখার জোর দাবি জানিয়ে অবিলম্বে বিদেশি কোম্পানির সঙ্গে সম্পাদিত চুক্তির শর্তসমূহ জনসম্মুখে প্রকাশ করার জোর দাবিও জানানো হয় বিবৃতিতে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের চট্টগ্রাম বন্দর অভিমুখে পদযাত্রার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। দেশের প্রধান সমুদ্রবন্দরের দুটি টার্মিনাল নিয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি প্রক্রিয়া বাতিলের দাবিতে আন্দোলন করছে সংগঠনটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad