কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে কৃষক নিহত, গুলিবিদ্ধ ২

কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে কৃষক নিহত, গুলিবিদ্ধ ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুর্বৃত্তের গুলিতে রফিকুল ইসলাম রফি (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিয়াপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল একই গ্রামের মত আলি মোল্লার ছেলে। গুলিতে আরও দুইজন আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, রফিকুল কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় খেতে কাজ শেষে তিনি পচাভিটা গ্রামের সকেত মেম্বারের বাড়ির পাশের একটি চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে বসে চা পান করছিলেন।

এ সময় একটি মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত তার দিকে গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে রফিকুল ঘটনাস্থলে মারা যান।

আরও পড়ুন

স্থানীয়রা দুর্বৃত্তদের ধরতে এগিয়ে গেলে তারা কয়েক রাউন্ড এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে রবজেল ও ইউসুফ নামে দুই ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলে এসে তিন দুর্বৃত্ত রফিকুলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করেন এবং দ্রুত সেখান থেকে চলে যান।

রফিকুল কৃষি কাজ করলেও স্থানীয় বিএনপির একজন কর্মী ছিলেন। তবে তার কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না বলে তারা জানিয়েছেন।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারেনি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad