চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফে’র গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল উপজেলার গয়েশপুর গ্রামের লস্কর আলীর ছেলে।

এলাকাবাসী জানান,  শহিদুল ইসলামসহ পাঁচ-ছয়জন মাদক কারবারি উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের ২০০ গজের মধ্যে প্রবেশ করে। ভারতের মেটেরিয়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়েন। এ সময় শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তবে অন্যরা পালিয়ে যান। বিএসএফ সদস্যরা মরদেহ ভারতে  নিয়ে গেছেন।

গয়েশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন বলেন, ‘আমি ঘটনাটি সম্পর্কে শুনেছি। তবে, কেউ মারা গেছে কিনা সেটা সঠিকভাবে জানি না।’

মহেশপুর-৫৮ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রফিকুল আলম জানান, কয়েকজন কারবারি মাদক আনার উদ্দেশ্যে  ভারতে প্রবেশ করেন। এ সময় একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। বিএসএফ সদস্যরা মরেদেহ ভারতে নিয়ে গেছে বলে জানতে পেরেছি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর