আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জোনায়েদ সাকির

আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জোনায়েদ সাকির
Advertisement
Advertisement

আগুনে ক্ষতিগ্রস্তদের দ্রুততম সময়ে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেন, অবিলম্বে কড়াইলের ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা করে প্রত্যেকের খাবার, থাকার জায়গা, কাপড়, টয়লেট ও স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় সুবিধার ব্যবস্থা করতে হবে।

শনিবার কড়াইল বস্তিতে স্থাপিত দলের স্বেচ্ছাসেবী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ সহায়তা বিতরণের সময় এই কথা বলেন তিনি।

কড়াইলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত এলাকায় স্বেচ্ছাসেবী ক্যাম্প স্থাপন করে ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে গণসংহতি আন্দোলন। ইতোমধ্যে স্থানীয় তরুণ ও জিএসএর নেতাকর্মীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবীদের একটি দল বস্তির ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির কাজ শুরু করেছেন। এদিন ৩০০ পরিবারের মধ্যে কম্বল ও মশারি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জিএসএর রাজনৈতিক পরিষদ সদস্য ফিরোজ আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য বাচ্চু ভুইয়া, মনিরুল হুদা বাবন, লুৎফুন্নাহার সুমনা, তাহসিন মাহমুদসহ দলের নেতাকর্মীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad