ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত
শনিবার ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এবং দ্য হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় অলিম্পিয়াড | ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পারষ্পরিক সহনশীলতা ও সামাজিক সম্প্রীতির চেতনায় তরুণ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।

শনিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এবং দ্য হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইবির সমন্বয়কারী মামুন হোসেন। সঞ্চালনায় ছিলেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছুম্মা খাতুন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের উপদেষ্টা ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়, আল ফিকহ অ্যান্ড ল বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওয়াহাব শাহীন, দ্য হাঙ্গার প্রজেক্টের যশোর অঞ্চলের রিজিওনাল কো-অর্ডিনেটর খোরশেদ আলম ও গিয়াস উদ্দিন, ইয়ুথ এন্ডিং হাঙ্গারের অ্যাকাউন্টস অফিসার অধিশ দাস এবং মোতালেব বিশ্বাস লিখন।

আরও পড়ুন

অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা ৩০ মিনিটে ৫০টি প্রশ্নের উত্তর দেন। প্রশ্নগুলো দেশের সংবিধান, মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থান, সংসদ নির্বাচন ও সরকার কাঠামো-কেন্দ্রিক ছিল।

ফলাফলে প্রথম হন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের আসিফ হোসেন (৪৮ নম্বর)। দ্বিতীয় হন আল ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী শাকিব আল হাসান (৪৬) এবং তৃতীয় হন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের আব্দুল হামিদ খান (৪৫)। বিজয়ীদের ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।

সূচনাবক্তৃতায় সংগঠনের যশোর অঞ্চলের কো-অর্ডিনেটর মোতালেব বিশ্বাস লিখন বলেন, ‘এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে যুক্ত হয়ে চাকরিক্ষেত্র ও বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিতেও অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। শুধু একাডেমিক পড়াশোনা নয়, এক্সট্রা কারিকুলার কার্যক্রমেও দক্ষতা অর্জন জরুরি। আমাদের সংগঠন সে সুযোগ তৈরি করছে।’

উপদেষ্টা তন্ময় সাহা জয় বলেন, ‘একটি দেশের ভালো নাগরিক হতে হলে সমাজ, সংবিধান ও নির্বাচনব্যবস্থা বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন। সেই ধারাবাহিকতায় নির্বাচনী অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad