যদি কোনো সমঝোতা না হয়, তবে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানিয়েছেন, যুদ্ধবিরতির এই সময়কালকে কাজে লাগিয়ে মার্কিন বাহিনী প্রয়োজনীয় সরঞ্জামের সমাবেশ ঘটিয়েছে। নির্দেশ পাওয়া মাত্রই তারা হামলা চালাতে সক্ষম।
সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা এখন পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদসহ সব ধরনের সরঞ্জাম রয়েছে… আমরা এই সময়টাকে রসদ মজুতের কাজে ব্যবহার করেছি। সম্ভবত তারাও (ইরান) কিছুটা প্রস্তুতি নিয়েছে।’
মার্কিন সামরিক বাহিনীর প্রস্তুতির বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে ট্রাম্প আরও বলেন, ‘আমরা প্রস্তুত। সামরিক বাহিনী (অভিযান শুরুর জন্য) মুখিয়ে আছে।’


