শেখ মনির উদ্দিনকে সভাপতি এবং সঞ্জয় কুমার দেকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের ৬৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনারের দিকনির্দেশনায় এ কমিটি গঠন করা হয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক শেখ মনির উদ্দিন, যিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সঙ্গেও যুক্ত রয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার দে।
এ ছাড়া কমিটির সিনিয়র সহসভাপতি করা হয়েছে শিল্পী মো. মফিদুল আলম খানকে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শিল্পী মিজানুর রহমান লিমন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে শিল্পী কিউ এইচ এম ওয়াহিদুজ্জামান রাজনকে।
সহসভাপতিদের মধ্যে রয়েছেন শিল্পী প্রদ্যোত কুমার দাস ও শিল্পী মো. রকিবুল হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শিল্পী অপু চৌধুরী, প্রচার সম্পাদক শিল্পী খোরশেদ আলম এবং দপ্তর সম্পাদক শিল্পী নাহিন মাহমুদ।
সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ফরহাদ হালিম ডোনার এবং জ্যেষ্ঠ উপদেষ্টা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।
উপদেষ্টা হিসেবে আরও রয়েছেন শিল্পী দেবাশীষ পাল, শিল্পী সরকার জিয়া উদ্দিন আহাম্মদ, শিল্পী মো. আব্দুল আযীয ও শিল্পী মুকুল কুমার বাড়ৈ।


