হবিগঞ্জে নারী কেলেঙ্কারির ঘটনায় জামায়াত নেতা বহিষ্কার

হবিগঞ্জে নারী কেলেঙ্কারির ঘটনায় জামায়াত নেতা বহিষ্কার
নুরুল ইসলাম সাজল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম সাজলকে নারী-সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, অভিযোগের বিষয়টি পর্যালোচনা শেষে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে উপজেলার গজারিয়া পাড় এলাকার এক প্রতিবন্ধী জামায়াতকর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে নুরুল ইসলাম সাজলকে আটক করেন বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে ন্যায়বিচারের আশ্বাসে গাজীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজান মিয়া ও সাজলের বড় ভাই কাজল মিয়া নিজ জিম্মায় তাকে ছাড়িয়ে নিয়ে যান।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী।

তবে এ বিষয়ে নুরুল ইসলাম সাজলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad