শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য রোববার সন্ধ্যায় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই ওয়ানডে দলে সাত বছর পর ফিরেছেন শারমিন সুলতানা।
সর্বশেষ ২০১৯ সালে ওয়ানডে খেলেছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। তার সাথে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাত টি-টোয়েন্টি খেলা জুয়াইরিয়া ফেরদৌস।
ওয়ানডে সিরিজের পুরোটাই অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ ২০ এপ্রিল। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২২ ও ২৫ এপ্রিল। ২০ এপ্রিল বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা দল।
সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এরপর ২৬ এপ্রিল সিলেটের উদ্দেশে যাত্রা করবে দুই দল। সেখানে ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে সিরিজের পরের দুই ম্যাচ হবে ৩০ এপ্রিল ও ২ মে। টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশের মাটিতে ১৫ বছর পর ওয়ানডে খেলতে আসছে শ্রীলংকা নারী দল। সর্বশেষ ২০১১ সালে নারী বিশ্বকাপ বাছাই পর্বে এখানে ওয়ানডে খেলেছিল তারা।
বাংলাদেশ স্কোয়াডঃ
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্না আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও জুয়াইরিয়া ফেরদৌস।
স্ট্যান্ড বাই
দিলারা আক্তার, শরীফা খাতুন, ফারজানা ইয়াসমিন ও তাজ নেহার


