চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
Advertisement
Advertisement

সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম ও যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. মিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোরের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়। গভীর রাতে ঝুমঝুমপুর এলাকার চেকপোস্ট থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন রাজধানীর শ্যামপুরের আল ইসলাম আলিফ ওরফে তমাল, মতিঝিলের মোঃ শামিম এবং নোয়াখালী জেলার মোঃ সাফায়েত হোসেন।

ইমনকে গ্রেপ্তারের জন্য যৌথভাবে অপারেশনে ছিল যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশ। গ্রেপ্তারের পর ডেভিড ইমনকে চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার ছেলে। এলাকায় তার ছিল সাধারণ জীবনযাপন। কিন্তু শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপে যোগ দেওয়ার পর পরই চট্টগ্রামে একের পর এক খুনে নাম জড়ায় তার।

বিদেশি পিস্তল হাতে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়। ধীরে ধীরে হয়ে ওঠেন সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড। দেশ ছেড়ে বসবাস শুরু করেন দুবাইতে। সেখান থেকেই চট্টগ্রামের ব্যবসায়ীদের ফোন করে চাঁদাবাজি করতেন। তার কথা মতো চাঁদা না দিলে ওই ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে চলে গুলি-হামলার ঘটনা।

সম্প্রতি চট্টগ্রাম মহানগরে এক ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে ফোন করার সময় ডেভিড ইমন কে তা পুলিশের কাছ থেকে জেনে নিতে বলেছিলেন এই কুখ্যাত সন্ত্রাসী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad