ক্লিনিকে রোগী পাঠিয়ে কমিশন বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

ক্লিনিকে রোগী পাঠিয়ে কমিশন বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সরকারি হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে কমিশন বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট ও পিপিআরসির যৌথ গবেষণা প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের মূল সংকট অর্থের অভাব নয়, বরং সততা ও নৈতিকতার ঘাটতি। দায়িত্বশীলতার অভাব ও অনৈতিক কর্মকাণ্ড চলতে থাকলে কোনো সংস্কারই টেকসই হবে না। এ সময় তিনি টেন্ডার কারসাজির সিন্ডিকেট ও অপরিকল্পিতভাবে কোটি টাকার চিকিৎসাসামগ্রী কিনে তা অকেজো ফেলে রাখার কঠোর সমালোচনা করেন।

গবেষণা প্রতিবেদনে উঠে আসে, প্রশাসনিক জটিলতা ও জনবল সংকটের কারণে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পর্যাপ্ত ওষুধ ও সেবা মিলছে না। উপজেলা পর্যায়ে জরুরি ওষুধের প্রাপ্তি মাত্র ২২ দশমিক ৭ শতাংশ এবং মেডিকেল টেকনোলজিস্টের ৪০ শতাংশ পদ শূন্য।

স্বাস্থ্য খাত পুনর্গঠনে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা জানিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট স্থাপন, বিভাগীয় শহরে ক্যানসার ও শিশু হাসপাতাল নির্মাণ এবং চীনের সহায়তায় বিশেষায়িত হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মাতৃস্বাস্থ্য ও প্রাথমিক সেবা নিশ্চিত করতে প্রায় ৮০ হাজার নারী মিডওয়াইফসহ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী অক্টোবর থেকে দেশব্যাপী নতুন পরিবার পরিকল্পনা কর্মসূচি শুরু হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad