গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াছিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশ’ মারা গেছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার স্বজনরা একথা নিশ্চিত করেছেন।
কারাগার থেকে বের হওয়ার এক মাসের মাথায় গত জুন ঢাকার রামপুরায় দুর্বৃত্তের গুলিতে আহত হন তিনি। পুলিশের ‘শীর্ষ সন্ত্রাসীর তালিকায় একসময় তার নাম ছিল।
এলাকায় মিজান হত্যা মামলায় ২৫ বছর জেলে ছিলেন পলাশ। মাস খানেক আগে তিনি জেল থেকে বের হন।
গুলির ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই যুবক আগে থেকে ওঁত পেতে ছিল। সুযোগ বুঝে তারা পলাশকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পরপরই স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করলে তারা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, আহত ব্যক্তি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি কাইল্লা পলাশ নামে পরিচিত। দীর্ঘদিন কারাভোগের পর কিছু দিন আগে জেল থেকে মুক্তি পান।


