হাসিনার বক্তব্য: ভারতের দূতকে তলব

হাসিনার বক্তব্য: ভারতের দূতকে তলব
Advertisement
Advertisement

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় মূলধারার গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অনুকূল নয় বলে জানিয়েছে বাংলাদেশ। তাই অবিলম্বে তার গণমাধ্যমে কথা বলা বন্ধে নয়াদিল্লির হস্তক্ষেপ চেয়েছে ঢাকা।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকাস্থ ভারতীয় উপহাইকমিশনার পবন ভাদেকে তলব করে আনুষ্ঠানিকভাবে এ বার্তা দেওয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক তার কাছে এই উদ্বেগ তুলে ধরেন।

কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে স্পষ্টভাবে জানানো হয়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত একজন পলাতক ব্যক্তিকে ভারতীয় গণমাধ্যমে বক্তব্যের প্ল্যাটফর্ম দেওয়া বাংলাদেশের জনগণের অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক এবং এটি দুই দেশের সম্পর্কে অস্বস্তি বাড়াচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ার মুখোমুখি এক পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ও উসকানি দেওয়ার সুযোগ করে দেওয়া সুস্থ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয়। বৈঠকে ভারতীয় উপহাইকমিশনারকে অনুরোধ করা হয়, শেখ হাসিনার বক্তব্য ও প্রচার বন্ধের বিষয়ে বাংলাদেশের অবস্থান যেন দ্রুত নয়াদিল্লিকে জানানো হয়।

কূটনৈতিক অঙ্গনে এই বার্তাকে দুই দেশের সাম্প্রতিক সম্পর্কের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad