সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস পালন, সচেতনতা বৃদ্ধির আহ্বান

সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস পালন, সচেতনতা বৃদ্ধির আহ্বান
সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয়ে এ সভা হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিতে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ পালন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় সাজেদা ফাউন্ডেশনের ‘অ্যান ইন্টিগ্রেটেড ইনক্লুসিভ রেজিলিয়েন্স মডেল’ প্রকল্পের উদ্যোগে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন নুরুল আমিন। সাজেদা ফাউন্ডেশনের মনোবিজ্ঞানী সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. তাসলিমা জান্নাত।

আরও পড়ুন

এ সময় সাজেদা ফাউন্ডেশনের লে কাউন্সেলর হাফছা খাতুন, আব্বাস উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মানসিক সুস্থতার গুরুত্ব, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং প্রয়োজন অনুযায়ী পেশাদার মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণের বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, মানসিক স্বাস্থ্যকে অবহেলা না করে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগে এ বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ ধরনের আয়োজন মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা দূর করার পাশাপাশি মানুষকে প্রয়োজনীয় সেবা নিতে উৎসাহিত করবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad