ইভ্যালির রাসেল-শামীমার ৫ বছরের কারাদণ্ড

ইভ্যালির রাসেল-শামীমার ৫ বছরের কারাদণ্ড
ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

‎‎‎‎প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

কারাদণ্ডের দণ্ডের পাশাপাশি তাদের দুজনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেয় আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও তিন মাসের কারাভোগ করতে হবে।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। আদালতের বেঞ্চ সহকারি নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছেন। বিভিন্ন সময়ে কোম্পানিটি তাদের ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন পণ্যের অফার দেয়।

কোম্পানির এই বিজ্ঞাপন দেখে বাদী সাদিকুর রায়হান ২০২১ সালের ২০ মার্চ তিনটি মোটরসাইকেল অর্ডার করেন। নির্ধারিত সময় সীমার মধ্যে মোটরসাইকেলগুলো বাদীকে হস্তান্তর করতে ব্যর্থ হন। এরপর  বাদীকে সিটি ব্যাংকের দুটি চেক দেন। বাদী ২০২২ সালের ১২ এপ্রিল চেক দুটি নগদায়ন করতে গিয়ে ব্যাংক থেকে ফেরত আসে।

এ ঘটনায় ২০২৩ সালের ২৬ নভেম্বর ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সাদিকুর রায়হান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad