‘গণভোটের প্রভাব বুঝিয়ে হ্যাঁ-এর পক্ষে জনমত গড়তে হবে’

‘গণভোটের প্রভাব বুঝিয়ে হ্যাঁ-এর পক্ষে জনমত গড়তে হবে’
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন ফেব্রুয়ারির গণভোট জনসাধারণের জীবনে কেমন প্রভাব ফেলবে তা বুঝিয়ে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

তিনি জানান, সংবিধান, উচ্চকক্ষ কিংবা নিম্নকক্ষের জটিল ব্যাখ্যা জনগণকে বোঝানোর প্রয়োজন নেই; বরং গণভোট নাগরিকের প্রাত্যহিক জীবনে কী প্রভাব ফেলবে, সেটিই সহজভাবে তুলে ধরে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গড়ে তুলতে হবে।

শুক্রবার দুপুরে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে গণভোট বিষয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

যারা নির্বাচন চায় না, তারা সর্বোচ্চ চেষ্টা করবে যেন নির্বাচন না হয় এমন মন্তব্য করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এ অবস্থায় জনগণকে যত বেশি সম্পৃক্ত করা যাবে, ততই অশুভ ও নির্বাচনবিরোধী শক্তিকে পরাজিত করা সম্ভব হবে।

আরও পড়ুন

এ ছাড়া গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের জন্য ফরজে কেফায়া (ধর্মীয় বা সামাজিক কর্তব্য) বলেও উল্লেখ করেন তিনি।

সিলেট জেলা হাসপাতাল উদ্বোধন প্রসঙ্গে নূরজাহান বেগম বলেন, প্রয়োজনীয় জনবল সংকটের কারণে হাসপাতালের উদ্বোধন আটকে আছে। তবে দ্রুতই এই সংকট কাটিয়ে হাসপাতালটি চালু করা হবে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঞ্চালনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমানসহ সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad