রাবির ভর্তি পরীক্ষায় এআই দিয়ে উত্তর খোঁজার চেষ্টা, আটক ১

রাবির ভর্তি পরীক্ষায় এআই দিয়ে উত্তর খোঁজার চেষ্টা, আটক ১
রাজশাহী বিশ্ববিদ্যালয় | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল করার অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার বেলা ১১টার দিকে জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ১০২ নম্বর কক্ষে অনুষ্ঠিত প্রথম শিফটের পরীক্ষায় এ ঘটনা ঘটে। পরে ওই পরীক্ষার্থীকে প্রক্টর দপ্তরে নেওয়া হয়।

আটক শিক্ষার্থীর নাম দিব্য জ্যোতি সাহা। তার বসবাস ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় হলেও স্থায়ী ঠিকানা খুলনায়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াসউদ্দিন আহমেদ বলেন, ‘পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্ব পাওয়া শিক্ষক তাকে নজরে রাখেন। এ সময় দেখা যায়, ওই শিক্ষার্থী স্মার্টফোন দিয়ে ছবি তুলছেন।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘কাছে গিয়ে দেখা যায়, তিনি প্রশ্নপত্রের ছবি তুলে ‘ডিপসিক’ নামে একটি এআই ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টা করছেন। পরে তাকে আটক করা হয়।’

প্রক্টর দপ্তরে জিজ্ঞাসাবাদের সময় ওই শিক্ষার্থী স্বীকার করেন, তিনি মুঠোফোনে এআই ব্যবহার করে উত্তর খুঁজছিলেন, তবে কিছু লিখতে পারেননি।

চলতি বছর দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ক্যাম্পাসের বাইরে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালেও আঞ্চলিক কেন্দ্র হিসেবে একযোগে অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার বেলা ১১টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা হয়। একই দিনের বেলা ৩টায় ওই ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad