খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সাহাবউদ্দিন আহমেদ বীর উত্তমের মৃত্যুতে বর্তমান কমিটির চেয়ারম্যান পদ শূণ্য হওয়ায় নতুন এ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, সাধারণ সভায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে অবসরপ্রাপ্ত মেজর এটিএম হাসিবদুল হোসেন বীর বিক্রমকে চেয়ারম্যান এবং মো. শাহজাহান কবির বীর প্রতীককে মহাসচিব করে ১৫ সদস্যের নতুন এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন গোলাম আজাদ বীর প্রতীক, মাহবুব এলাহী রঞ্জু বীর প্রতীক, মিজানুর রহমান খান বীর প্রতীক।
নতুন কমিটিতে আরও আছেন, যুগ্ম মহাসচিব পদে মো. ইদ্রিস আলী বীর প্রতীক, সাংগঠনিক সচিব পদে মো. মহসীন আলী সরদার বীর প্রতীক।
এ ছাড়াও কমিটির অর্থ সচিব পদে আনোয়ার হোসেন বীর প্রতীক, দপ্তর সচিব পদে নুর উদ্দিন আহমেদ বীর প্রতীক, সমাজকল্যাণ ও পুনর্বাসন সচিব পদে বজলুল মাহমুদ বীর প্রতীক, প্রচার ও সাহিত্য সাংস্কৃতিকবিষয়ক সচিব পদে মোজাম্মেল হক বীর প্রতীক রয়েছেন।
মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়শনের নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্য কার্যকরী সদস্যরা হলেন মো. মমিন উল্লাহ পাটোয়ারী বীর প্রতীক, কাজী জয়নাল আবেদীন বীর প্রতীক, আব্দুল্লাহ আল মাহমুদ বীর প্রতীক, সৈয়দ রেজোয়ান আলী বীর প্রতীক।
সংগঠনটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে।


