জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপন করা হয়েছে। এই উদ্যোগে গ্রন্থাগারের পরিবেশ আরামদায়ক ও পাঠ বান্ধব হয়েছে। এতে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে।
মঙ্গলবার উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন গ্রন্থাগার পরিদর্শন করেন। তিনি পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও এসির কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের আধুনিক ও অনুকূল শিক্ষা পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের অঙ্গীকার। এসি স্থাপনে শিক্ষার্থীরা দীর্ঘসময় মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে। এটি শিক্ষা ও গবেষণায় ইতিবাচক ভূমিকা রাখবে।’
গ্রন্থাগার সংশ্লিষ্টরা জানান, তীব্র গরমেও আগের তুলনায় শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষা, গবেষণা ও সেবার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


