টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

টাঙ্গাইলের সখিপুরে মোটরসাইকেলের ধাক্কায় জয়নাল আবেদিন (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শোলা প্রতিমা বাজারের উত্তর পাশে সখিপুর মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদিন ওই গ্রামের গুঞ্জর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক জয়নাল আবেদিন গরুর জন্য ঘাস কাটতে সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad