আ.লীগ নেতা নজরুল ইসলামের ৭ দিনের রিমান্ড আবেদন

আ.লীগ নেতা নজরুল ইসলামের ৭ দিনের রিমান্ড আবেদন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর কাওরান বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত রমিজ উদ্দিন আহমেদ রূপ হত্যা মামলায় সাতক্ষীরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ডিবির পক্ষ থেকে এ রিমান্ড আবেদন করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর হাতিরঝিল এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার অন্যান্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের স্বার্থে নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তার সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুরের আবেদন করা হয়েছে।

আরও পড়ুন

মামলার অভিযোগে বলা হয়, বাদী এ কে এম রকিবুল আহমেদের ছেলে রমিজ উদ্দিন আহমেদ রূপ (২১) গত ২৪ আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে বাসা থেকে বের হন। বিকাল ৪টার দিকে কাওরান বাজার এলাকায় আন্দোলন চলাকালে এজাহারভুক্ত আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

আসামিদের ছোড়া গুলি রূপের ডান চোখে লাগে। পরে তিনি মাটিতে পড়ে গেলে তাকে লোহার রড, হকিস্টিক ও অন্যান্য বস্তু দিয়ে মারধর করা হয়। তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে সহপাঠী ও আন্দোলনকারীরা তাকে উদ্ধার করে প্রথমে কাঠালবাগানের পদ্মা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad